খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর পক্ষে মারমা সম্প্রদায়ের প্রথম নির্বাচনী পথসভা

0
102
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের নির্বাচনী পথসভায় ওয়াদুদ ভূইয়া / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শাপলা চত্বরসংলগ্ন মুক্তমঞ্চে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণিল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মারমা সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী ও পুরুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথসভায় মিলিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, সহিংসতা ও সংঘাতের রাজনীতি আর নয়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল বাধা উপেক্ষা করে মানবপ্রাচীর গড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে পথসভা শুরুর পূর্বে মারমা সম্প্রদায়ের নারী ও পুরুষরা হাতে ধানের শিষ নিয়ে নির্বাচনী থিম সংয়ের তালে তালে নৃত্যে অংশ নেন।

পথসভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ও মারমা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here