ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর এ পরীক্ষা পুনরায় আয়োজন করা হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টি বিদ্যালয়ের মোট ২৪৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

