কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান, মশারি জালসহ তিন জেলে আটক

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে মশারি জালসহ তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছের রেনুপোনা শিকার করার সময় একটি মশারি জাল জব্দ করা হয়। এ সময় প্রায় ৫ হাজার পিস বিভিন্ন প্রজাতির মাছের রেনুপোনা উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন জেলেকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা মাছের রেনুপোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here