সিংড়ার চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১১টায় পরিষদের হলরুমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ খাত ও মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ৪ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৮১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শামিম হোসেন এ বাজেট ঘোষণা করেন। এসময় পরিষদের সদস্যগণ, সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অপরদিকে উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ২টায় পরিষদের হলরুমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ খাত ও মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ৬৩ লাখ ৯২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবু হানিফ এর সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান এ বাজেট ঘোষণা করেন। এসময় পরিষদের সদস্যগণ, সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here