উলিপুরে তেঁতুল গাছের মগডালে উঠে নারীকে ঘিরে চাঞ্চল্য, পুকুরে লাফ দিয়ে ঘটনাস্থল ত্যাগ

কুড়িগ্রামে আবারও তেঁতুল গাছের মগডালে ভাইরাল সেই নারী সাজেদা, পরিবারের দাবি জ্বিনের আছর

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে উঠে বসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মোছাঃ সাজেদা বেগম নামে এক মধ্যবয়সী নারী।

সোমবার (৮ জুন) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে গাছের নিচে ভিড় করেন উৎসুক শতাধিক মানুষ।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি তেঁতুল গাছের একেবারে মগডালে সাজেদা বেগমকে বসে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হন।

গাছের নিচে মানুষের ভিড় বাড়তে থাকলে তিনি ধীরে ধীরে ডাল বেয়ে নিচে নামতে শুরু করেন। একপর্যায়ে হঠাৎ করেই পাশের পুকুরে লাফিয়ে পড়েন। পরে বুকসমান পানি পেরিয়ে পুকুরের কিনারে উঠে তিনি নিজের গন্তব্যে চলে যান। অদ্ভুত আচরণ করা ওই নারী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার মোঃ আবু সাঈদের স্ত্রী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের দাবি, মোছাঃ সাজেদা বেগম দীর্ঘদিন ধরেই রহস্যজনক আচরণ করে আসছেন। তাদের ভাষ্য, ‘জিনের আছর’ থাকার কারণেই তিনি মাঝেমধ্যে এমন অস্বাভাবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও গত ৬ মে তিনি একদিন নিখোঁজ থাকার পর একই তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখা গিয়েছিল। সেদিন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন।

তবে উদ্ধারকারীদের উপস্থিতি টের পেয়ে তিনি নিজেই গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন।

এক মাসের ব্যবধানে একই গাছে দ্বিতীয়বার ওঠার ঘটনায় এলাকায় নতুন করে কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here