পাবনা বাস টার্মিনালে প্রকাশ্যে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

পাবনা প্রতিনিধি :

পাবনা বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনির হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মনির হোসেন পাবনা জেলার সাঁথিয়া থানার শিবরামপুর গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাবনা বাস টার্মিনালে মনির হোসেনের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here