বিএনপি নেতা মাসুকুল আলম সোহানের সুস্থতা কামনায় জোরারগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাব-রেজিস্ট্রি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচনের প্রধান উপদেষ্টা সাহাব উদ্দিন মাষ্টার, জোরারগঞ্জ গার্লস স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজ (বি.কম), বাজার উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া (ভেন্ডার)সহ স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন হাসান, ছাত্রদল সভাপতি ফিরোজ আহাং খান, শ্রমিক দলের সভাপতি জসিম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিপন, যুবদল সদস্য রাজু, সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক তারেক, বিএনপি নেতা কামাল, বাজার উন্নয়ন কমিটির সদস্য মামুনসহ ছাত্রদল ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা মাসুকুল আলম সোহানের সুস্থতা কামনা করেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, মাসুকুল আলম সোহান বর্তমানে অসুস্থ অবস্থায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here