গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা সভাপতি যাকারিয়া হোসাইন বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন— গাজীপুর মহানগর ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইদুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কামড়া মাশক ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আহসান মুজাহিদ।
এ ছাড়া বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম–খতিবরা। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য, ছাত্রশিবির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ইসলাম, সমাজ, নৈতিকতা, শিক্ষার উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, সুশিক্ষা বিস্তার এবং সামাজিক অবক্ষয় রোধে আলেম সমাজের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

