গুলশানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মাসিক সমাবেশ অনুষ্ঠিত

0
211
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মাসিক সমাবেশে মানবতার রাজনীতি বিস্তারে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান / ছবি - এই বাংলা

ঢাকা প্রতিনিধি :

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা মহানগরী শাখার উদ্যোগে গতকাল দলীয় গুলশান কার্যালয়ে মাসিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ইনসানিয়াতের আদর্শে উজ্জীবিত নতুন প্রজন্মকে মানবতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ নয়িমুদ্দিন, আউয়াল কাদেরী, মিজানুর রহমান আখন্দ, জয়নাল আবেদিন হামিম, প্রভাষক আকাশ মোকাররম। এছাড়া উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজাহিদুল হক ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু, কেন্দ্রীয় নেত্রী আরফিন রুবি, আমেনা সরকার আশা, তাহমিনা আক্তার, স্বর্ণা আক্তার এবং সহ-দপ্তর সম্পাদক আরিফ সৈকতসহ ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবতার রাজনীতি বিস্তারে শিক্ষার্থীদের ভূমিকা এবং সমসাময়িক সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here