আন্তর্জাতিক নারী দিবসে উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন নুসরাত জাহান

বিশেষ সম্মাননা গ্রহন করেন আলোচিত নারী উদ্যোক্তা নুসরাত জাহান / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে “অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ” শীর্ষক আলোচনা সভা ও উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আলোচিত নারী উদ্যোক্তা নুসরাত জাহানকে সম্মাননা প্রদান করা হয়।

গত ৯ মার্চ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট উদ্যোক্তা ফোরামের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী সৌখিন আজিজের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বিশেষ পুলিশ সুপার (সিআইডি) শম্পা ইয়াসমিন, ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আমান উল্লাহ, উপার্জন মার্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মো. ইয়াহিয়া, স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় বক্তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং নারী নির্যাতন প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ে নারীরা সমাজ ও অর্থনীতির প্রায় সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও বিভিন্ন ধরনের সহিংসতা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন প্রকৃত অর্থে সফল হবে।

বক্তারা এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ডে পরিবারের নারীকে প্রধান হিসেবে অন্তর্ভুক্ত করার’ সিদ্ধান্তকে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানের শেষপর্বে সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন কৃতী নারীকে “উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬” প্রদান করা হয়। এর মধ্যে নারী উদ্যোক্তা নুসরাত জাহানকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীর নেতৃত্ব, উদ্যোক্তা কার্যক্রম ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here