নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারীর আজমিরের ফাঁশির দাবীতে মানববন্ধন / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে আট বছর বয়সী শিশু আয়েশা হত্যাকারী আজমিরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা গেটের সামনে টাঙ্গাইল–আরিচা সড়কে মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে আয়েশার স্বজন ও এলাকাবাসী অংশ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি আজমিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত আয়েশার বাবা মো. হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি। বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্বজনরা জানান, গত ৮ মার্চ দুপুরে আজমির আয়েশাকে গলা টিপে হত্যা করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠায়। তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামে ৮ বছরের শিশু আয়েশাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায় অভিযুক্ত আজমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here