সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জ্বল মিয়া (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে ঘিওর থানাধীন সিংজুরী এলাকার কালীমন্দিরের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর এসআই (নিঃ) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি সিংজুরী এলাকার নায়েব আলীর ছেলে। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর