শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মো. হাফিজুর রহমান (৩৫), লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২) এবং লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর