অষ্টগ্রামে জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
129
অষ্টগ্রামে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, অসহায় দুই পরিবারকে সহায়তা প্রদান / ছবি - এই বাংলা

অষ্টগ্রাম প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা পরিষদের হল রুমে আজ (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম মোল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া (পিআইও), উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ.ও শাহ মহিবুল্লাহ এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ সোহেব খান উপস্থিত ছিলেন।

এছাড়া অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মঞ্জু মিয়া, শহীদ জননীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় অষ্টগ্রাম উপজেলার চলমান সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং সমাধানমূলক প্রস্তাব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। জেলা প্রশাসক সকলের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন তৎপরতা আরও গতিশীল করার আশ্বাস প্রদান করেন।


মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া—অসহায় দুই পরিবারকে দুই বানটিন ও ৬০০০ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। পরে তারা একটি ফলজ গাছ রোপণ করেন।

উপজেলাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভাটি উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here