নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

0
139
নলডাঙ্গার মাধনগর স্টেশনে রেললাইনে ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত শীতের প্রভাবে লাইন সংকুচিত হওয়ায় এ ফাটল সৃষ্টি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিণদিকে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটলটি প্রথম চোখে পড়ে স্থানীয়দের। খবর পেয়ে রেলওয়ের মেরামতকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে মেরামত সম্পন্ন করেন। এসময় ট্রেনগুলো ওই লাইনে সতর্কতা হিসেবে ধীরগতিতে চলাচল করে।

স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, এনড়ার পাড় এলাকায় ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কর্মীরা দ্রুতই প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করেছেন।”

এদিকে কয়েকদিন আগেও পাশের বিরকুৎসা রেলস্টেশনের উত্তরে রেললাইনে একই ধরনের ফাটল ধরা পড়ে, যা পরে মেরামত করা হয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের মতে, তীব্র শীতের কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here