
পাবনা প্রতিনিধি :
সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন থানার ইন্সপেক্টর (তদন্ত) সানা উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, অধ্যক্ষ নাদের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মনিরুল ইসলাম।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইমাম ও সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিজয় দিবসে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন, নিরাপত্তা ব্যবস্থা, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দপ্তরের সমন্বয় বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সবাই দিনটিকে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় মতামত দেন।
এই বাংলা/এমএস
টপিক
