সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নীলফামারীতে ভাংচুর মামলায় দুইজন গ্রেফতার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ফাইল ফুটেজ

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীর ডোমারে পৃথক দুইটি ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃতরা হলেন— হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মৃত বিরেন্দ্র নাথ রায়ের ছেলে ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০), ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য ইস্তিক (৩৭)।

পুলিশ জানায়, ইস্তিক ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাংচুর মামলার নামীয় আসামি, আর প্রদীপ চন্দ্র রায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “সোমবার রাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর