রিহ্যাব নেতৃবৃন্দের সাথে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের বৈঠক

0
139
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎকার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সাথে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)–এর নেতৃবৃন্দ। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, পরিচালক এ.এফ.এম. ওবায়দুল্লাহ, মিঞা সেলিম রাজা পিন্টু, মিরাজ মোক্তাদির এবং শেখ কামাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণে রিহ্যাব সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি বলেন, পিপিপি পদ্ধতিতে ফ্ল্যাট নির্মাণ করলে আবাসন সংকট দূর হবে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন সহজলভ্য হবে।

বৈঠকে আবাসন খাতের চলমান সংকট নিরসন, সেল পারমিশন সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করা এবং রিহ্যাব ফেয়ারের সার্বিক সহযোগিতাসহ খাতের নানা বিষয়ে আলোচনা হয়।

রিহ্যাব নেতারা জানান, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তবে ঋণের উচ্চ সুদ ও নীতিগত জটিলতা খাতটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসব সমস্যা সমাধানে সরকারি সহায়তা জরুরি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম বলেন, সরকার আবাসন খাতকে এগিয়ে নিতে নীতি সহায়তা অব্যাহত রাখবে। সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সাক্ষাৎ শেষে ভবিষ্যতে আরও সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here