ডিমলায় ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাধাঁ মরদেহ উদ্ধার

0
238
ভুট্টা ক্ষেত থেকে এক বৃদ্ধার গলা ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে ভুট্টা ক্ষেত থেকে এক বৃদ্ধার গলা ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাকদাবাস ফরহাদ ভেন্ডারের বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। নিহতের নাম কাইয়ার (৫৫)। তিনি উত্তর ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত চাটি মামুদের ছেলে।

ডিমলা থানার সেকেন্ড অফিসার পরিতোষ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ভুট্টা ক্ষেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর গলা ও হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

হঠাৎ এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চিন্তা ও আতঙ্ক বিরাজ করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here