রাজাপুরে শ্রীগুরু সংঘের ১২তম গুরু পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

0
169
রাজাপুরে শ্রীগুরু সংঘের উদ্যোগে ১২তম গুরু পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে শ্রীগুরু জয়, সত্য, সেবা, নীতি ও জীবনের চারিকর্ম—এই মূলমন্ত্রকে সামনে রেখে শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ১২তম গুরু পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজাপুর উপজেলা শ্রীগুরু সংঘ শাখার উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা শ্রীগুরু সংঘ আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় আশ্রমে এসে শেষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শোভাযাত্রায় বিভিন্ন বয়সের ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় “মিসো মা জ্যোতির্গময়” মহাবাণী উচ্চারণের মাধ্যমে গুরুদেবের আদর্শ ও দর্শন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব মানবকল্যাণ, সত্য ও সেবার আদর্শ প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করে গেছেন। তার প্রদর্শিত পথে চললে সমাজে নৈতিকতা, শান্তি ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় হবে।

শোভাযাত্রা শেষে আশ্রম প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ১২তম গুরু পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here