রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নাটোরে জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাটোর প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে নাটোরে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমির রাশেদুল ইসলাম, সদর আমির অধ্যাপক মীর নুরুন্নবী এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিলম্ব করছে। পাশাপাশি তারা তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশ থেকে বক্তারা দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা মানবিক বাংলাদেশ গঠনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো খবর