Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা অমান্য করে দুধকুমার নদীতে বালু লুট: উন্নয়ন প্রকল্পের আড়ালে চলছে অবৈধ উত্তোলন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু লুটের মহোৎসব। রাতের আঁধারে নদীর বুকচিরে ড্রেজারের পাইপ, আর দিনের...
Homeসারাদেশমহেশপুর সীমান্তে সচেতনতা বাড়াতে বিজিবির মতবিনিময় সভা

মহেশপুর সীমান্তে সচেতনতা বাড়াতে বিজিবির মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করতে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সামান্তা বিওপির চাঁদরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, পিএসসি। তিনি সীমান্ত এলাকায় পুশ-ইন পরিস্থিতি প্রতিরোধ, সীমান্ত শৃঙ্খলা বজায় রাখা, সন্ধ্যার পর সীমান্তে না যাওয়া, শূন্য লাইন অতিক্রম না করা, এবং মাদক, স্বর্ণ, গরু ও মানবপাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সীমান্তের শূন্য লাইনের কাছে গবাদিপশু না নেওয়ার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানান।

এই বাংলা/এমএস

টপিক