পবিত্র রমজান উপলক্ষে মিরসরাইয়ে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
119
পবিত্র মাহে রামাদান উপলক্ষে মিরসরাইয়ে ১০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী হারিছ জামশেদ আলম ভূঁইয়া / ছবি - এই বাংলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাজ্বীসরাই গ্রামে ১০০টি সুবিধাবঞ্চিত ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী সমাজসেবক হারিছ জামশেদ আলম ভূঁইয়া।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে ঘরতাকিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ও আল-আইন আবুধাবী প্রবাসী ব্যবসায়ী হারিছ জামশেদ আলম ভূঁইয়া তার পরিবারের সদস্যদের মাধ্যমে এ সহায়তা প্রদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রমজান উপলক্ষে ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় হারিছ জামশেদ আলম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, শুধু রমজান নয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও নিজ এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তার ভাই আবুল বশর ও আবদুল আল মাসুদসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here