নির্বাচিত হয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর

0
138
মানিকগঞ্জ-১(শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী এস এ জিন্নাহ কবীর বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। দীর্ঘ ১৮ বছর পর এই আসনটি বিএনপির কাছে ফিরে এসেছে, যা স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক (ঘোড়া প্রতীক) ৭৭ হাজার ৮১৮ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত আবু বকর সিদ্দিক (দাঁড়িপাল্লা প্রতীক) ৭১ হাজার ৩১০ ভোট পান। প্রায় ৭০ হাজার ভোট ব্যবধানে জয়লাভ করে এস এ জিন্নাহ কবীর ইতিহাস সৃষ্টি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাচনের পর নব নির্বাচিত এমপি জিন্নাহ কবীরের বাসায় জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের ঢল নামে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচিত এলাকায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিন্নাহ কবীর।

জিন্নাহ কবীর নির্বাচনের জয়ী হয়ে বলেন, “দীর্ঘদিন পরে ভোট দিতে পেরে সবাই অত্যন্ত আনন্দিত। ভোটারদের প্রত্যাশা পূরণ করতে সাধ্যমত চেষ্টা করব। সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করব।”

এ বিজয়কে স্থানীয়রা বিএনপির ঐতিহাসিক অর্জন হিসেবে মূল্যায়ন করছেন, বিশেষ করে দীর্ঘদিন ধরে আসনটি আওয়ামী লীগের দখলে থাকার পর বিএনপির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here