বানারীপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতা: হিন্দু জাসদ নেতাকে মারধরের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

0
116
বানারীপাড়ায় সহিংসতার ঘটনায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কার / ছবি - সংগৃহীত

বরিশাল ব্যুরো :

 

বরিশালের বানারীপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নেয়।

জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে রোববার (১৫ ফেব্রুয়ারি) সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল দক্ষিণ জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে বহিষ্কৃতদের যেকোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও উল্লেখ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সূত্র জানায়, জাতীয় নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ওই দুই নেতা বাংলাদেশ জাসদ বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরাজ বিভাষ ঋষীকে মারধর করে গুরুতর আহত করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে।

তবে অভিযুক্ত দুই নেতা রফিক মল্লিক ও মাকসুদুর ডালিম জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রেসবিজ্ঞপ্তিতে তারা বহিষ্কারের কথা দেখেছেন, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি হাতে পাননি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here