ঝালকাঠির রাজাপুরে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

0
186
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির রাজাপুরে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মো. সিয়াম (১৯) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিংড়ি বাড়ৈইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান এবং তার ভাই মোটরসাইকেল যোগে রাজাপুর থেকে ছত্রকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীরা জানান, টমটম চালক একটি বাসকে ওভারটেক করার সময় রং সাইডে চলে যান, ফলে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আব্দুর রহমানের মাথা ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে, আর তার ভাই সিয়ামের ডান পা গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহমানের অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সোমবার ভোর ৩টার দিকে তিনি মারা যান।

নিহত আব্দুর রহমান ও আহত সিয়াম ঝালকাঠির ছত্রকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত শাহ আলম খানের সন্তান। ঘটনা জানার পর রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here