ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন জমা দিলেন সৈয়দ একরামুজ্জামান সুখন

0
216
সাবেক সংসদ সদস্য এএসকে একরামুজ্জামান সুখন / ছবি - সংগৃহীত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য সৈয়দ একরামুজ্জামান সুখনের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রার্থীর পক্ষে প্রতিনিধি দল উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম হস্তান্তর করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সৈয়দ একরামুজ্জামান সুখনের পক্ষে ফরম জমা দিতে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরানুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জমসেদ মিয়া এবং বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল মিয়া।

মনোনয়ন ফরম হস্তান্তরের পর উপস্থিত নেতৃবৃন্দ জানান, নাসিরনগরের গণমানুষের প্রিয় নেতা সৈয়দ একরামুজ্জামান সুখন দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। স্থানীয় মানুষের সমর্থন ও ভালোবাসা পেয়ে তিনি আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here