কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় পলাতক চালক গ্রেফতার

0
120
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা নিহতের ঘটনায় ট্রাক চালক হাবিবুর রহমান গ্রেফতার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এবং সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম নিহত হয়েছেন। র‍্যাব ১৩ সোমবার লালমনিরহাট থেকে নিহতের সঙ্গে সংঘটিত দুর্ঘটনার মূল চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে।

র‍্যাব ১৩ রংপুর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। হাবিবুর রহমান রংপুর জেলার পীরগাছা উপজেলার মোঃ নুরুজ্জামান মিয়ারের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ জানুয়ারি সকালে নজরুল ইসলাম নিজের বাড়ি থেকে কুড়িগ্রাম শহরে যাচ্ছিলেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে পাথরবোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। বেপরোয়া গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পর নিহতের ভাই মোঃ এনামুল হক কুড়িগ্রাম সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

র‍্যাব ১৩ সদর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here