ইবি হল ফিস্টে আবাসিক-অনাবাসিক পার্থক্যে শিক্ষার্থীদের ক্ষোভ

0
131
ইসলামী বিশ্ববিদ্যালয় / ফাইল ফুটেজ

ইবি প্রতিনিধি :

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইবি শিক্ষার্থীদের উন্নত খাবার পরিবেশন করা হবে বলে প্রত্যেক আবাসিক হলে নোটিশ দেওয়া হয়েছে। এতে আবাসিক শিক্ষার্থীদের জন্য ৬০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ফিস্ট মূল্য নির্ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হল প্রশাসন। এই হল ফিস্টে আবাসিক-অনাবাসিক মূল্য পার্থক্যের সমালোচনা ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাকিব হাসান নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “ইবি প্রশাসন হলে সিট দিতে পারে না নানা সুবিধা থেকে বঞ্চিত হয়েও অনাবাসিক ছায়াদের সাথে এরকম বৈষম্য মানা যায়? হলে না থেকেও হলের নানা ফি দিতে হয় অথচো হলের বিজয় দিবস ফিস্ট আবাসিক ৬০ টাকা আর অনাবাসিক ১০০ টাকা ফি ধার্য করা এটা চরম বৈষম্য। বিষয় টা টাকার নয় বিষয় টা হচ্ছে দুজনেই ভার্সিটির যেখানে হল সিট দিতে পারে না জন্য বরং অনাবাসিক দের ফি কম তো ধরেই নি উল্টা বেশি ধরছে। এইরকম বৈষম্যের বিরুদ্ধে সবাই আওয়াজ উঠান। বিজয় দিবস ফিস্ট ফি সবার জন্য সমান হারে ধরতে হবে।”

নুর মোহাম্মদ বিন মুস্তফা নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন “এ জুলুমের শেষ কোথায়? অনাবাসিক ছাত্ররা হলে না থেকেও হল ফি দেয়া লাগে! কিন্তু স্পেশাল খাবারে তাদের থেকে প্রায় দিগুণ টাকা নেয়া স্পষ্ট জুলুম।”

মো. তানজিল হোসাইন নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, “সকল হলেই এভাবে বৈষম্য মূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে।এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে অর্থের চেয়ে বড় ফোকাসিং বিষয় হলো অনাবাসিক শিক্ষার্থীদের ছোট করা হচ্ছে, তাদের উপর প্রকাশ্যই বৈষম্য করা হচ্ছে। অধিকাংশ হলেই শিক্ষার্থীরা প্রশাসনের সাথে যোগাযোগ করেও যৌক্তিক বিষয়টা বুঝাতে সক্ষম হয়নি। বড় কথা হলো সব বিষয় নিয়ে প্রশাসনের নিকট যেতে হবে কেনো?? ওনারা কি যৌক্তিকতা ও সমতা বুঝতে পারেন না!!আগস্ট পরবর্তী সময়ে এমন বৈষম্য মূলক আচরণ বারংবার মেনে নেয়া হবে না। লাউড এন্ড ক্লিয়ার।”

তাজমিন রহমান নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, “ইবি মানে সার্কাস, শিক্ষার্থীদের সাথে ফাজলামো চলে এখানে।প্রশাসনের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন যারা হলে থাকে তারা কেন আলাদা সুবিধা ভোগ করবে আর যারা থাকে না তারা কেন বৈষম্যের স্বীকার হবে?ইবিতে আবাসন সংকট বিদ্যমান, সেই সমস্যার সমাধান এখনো করতে পারেননি অথচ তার খেসারত দিতে হয় শিক্ষার্থীদের। কত নিম্নমধ্যবিত্তের ছেলে মেয়ে হলে উঠতে পারে নাই আপনাদের নিয়ম এর বেড়াজালে। অনেকে আমাকে বলে আপু একটা টিউশনি লাগতো। বিশ্বাস করুন ওই ছেলে মেয়ে গুলোর সত্যি দিনে ৩ বার খাওয়ার খরচ টাও থাকে না। একে তাদের হলে থাকাটুকু নিশ্চিত করতে পারলেন না,তার উপর বছরে দু একবার খাবার দেন তাও আবার বৈষম্য করেন। যারা হলে থাকে না তাহলে হল ফি নেন কেন? ওই টুকু না দিলেও তো হলে প্রবেশ পত্র আটকায় রাখেন। নিজের বেলা ১৬ আনা হিসাব করেন নাহ আর শিক্ষার্থীর বেলায় ৪ আনার হিসাব করতে গেলে প্রশাসন এর পশ্চাৎদ্বার ফেটে যায় নাকি?”

ইবি শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ ফেসবুক পোস্টে লেখেন, “যেই বৈষম্যর জন্য এতো প্রান গেলো,তারপরও ইসলামী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ধারাবাহিকভাবে বৈষম্য করে যাচ্ছে। প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি বিজয় দিবস উপলক্ষে খাবারের টোকেন এর মূল্য সংশোধন করে আবাসিক অনাবাসিক সমান মূল্য নির্ধারন করেন। আপনারা যেই অনাবাসিক ছাত্রের জন্য খাবার টোকেন মূল্য বেশি রেখেছেন,আপনারা যদি পরিপূর্ণ আবাসিকতা করতে পারতেন তাহলে তো তারাও আবাসিক মূল্য খাবার পেতো।সুতরাং নিজেদের সম্মান নিজেরা রেখে অতিদ্রুত সকল আবাসিক হল এ খাবার টোকেন মূল্য অনাবাসিক ছাত্রের জন্যও সমান করেন।।কোনো বৈষম্য ইবিতে সৃষ্টি করেন না এর ফল ভালো হবে না।”

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “আমি তো গত ১৬ই ডিসেম্বর দায়িত্বে ছিলাম না। বাকি সব হলের প্রভোস্টরা বলল যে গতবার এই ভাবে ছিল, এই ভাবে করলে ভালো হয়। সবার মতামতের ভিত্তিতে ওটা করা হয়েছে। আমার প্রভোস্ট কাউন্সিলের সভাপতির দায়িত্ব আজকেই শেষ হলো। নেক্সট সভাপতি হলো খালেদা জিয়া হলের প্রভোস্ট। বিষয়টা উনাকে জানাতে পারো। জানালে উনি আমাদের নিয়ে যদি মিটিং করে, তখন আমরা হয়তো এই শিক্ষার্থীদের যে দাবি, সেটা আমরা ওখানে আলোচনা করে সিদ্ধান্ত নিবো, আমরা সিদ্ধান্ত নিছি এটা যে চেঞ্জ করা যাবে না বিষয়টা তো আর এমন না।

শিক্ষার্থীরা যদি দাবি করে, যৌক্তিক হয়, সবাই মেনে নিলে আমারও আপত্তি নাই। সেক্ষেত্রে এখন নেক্সট প্রভোস্ট কাউন্সিলের যিনি সভাপতি, উনি আমাদের সবাইকে ডাকলে আমরা ওখানে মতামত ব্যক্ত করতে পারি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here