জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনের ড্রেজার ও বালু পরিবহনের পাইপ ভেঙে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
তিনি বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই বাংলা/এমএস