নোয়াখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

0
179
নোয়াখালীর সুবর্ণচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসন শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে কম্বল বিতরণ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে মধ্যম বাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা এবং লিয়াকত খান জামে মসজিদ এলাকায় উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here