খালেদা জিয়ার মৃত্যুতে ইবি প্রশাসনের দোয়া-মাহফিল

0
218
ইবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রসংগঠন নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সিনিয়র অধ্যাপক ড. নজিবুল হক ও গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। তাই শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার প্রতি সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিবছরই ৩০ ডিসেম্বর ম্যাডাম জিয়াকে স্মরণ করে দোয়া আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, “মরহুমা খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় ম্যাডাম। তিনি যে আদর্শ রেখে গেছেন তা চিরকাল বাংলাদেশি ও বিশ্ববাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। তার জীবন ও নেতৃত্ব আমাদের রাজনীতি, অধ্যয়ন ও গবেষণায় আজীবন একটি উদাহরণ হিসেবে থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here