চরভদ্রাসনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

0
164
চরভদ্রাসনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া মাহফিলে সদর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুস সবুর মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মোল্যা। যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মো. শাহজাহান সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা (ভিপি বাদশা), সদস্য মো. মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দিপু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঠ কক্ষ সম্পাদক মোহাম্মদ মাজহারুল হক, যুবদলের সদস্য সচিব আব্দুল ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here