বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক তারেক রহমান: এম রুহুল কুদ্দুস দুলু

0
194
নাটোরে বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মানুষের আস্থা ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। দীর্ঘ সময় ধরে যাঁর অপেক্ষায় ছিল দেশের কোটি কোটি মানুষ, সেই নামই আজ তারেক রহমান।

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সিদ্দুকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুলু বলেন, নানা অপপ্রচার ও সমালোচনার অবসান ঘটিয়ে আজ দেশের মানুষ একটি জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছে। এই মুহূর্তে দেশের রাজনৈতিক ঐক্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখে যেতে পারেননি। দীর্ঘ প্রায় দুই দশক তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। যে গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, সেই গণতন্ত্র নতুন রূপ পেতে যাচ্ছে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে।”

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র তারেক রহমানের রয়েছে।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here