জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে করার তপসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

0
217
হাইকোর্ট |ইন্টারনেট

‎নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের জন্য ঘোষিত তপসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন। রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রিট আবেদনে গত ১১ ডিসেম্বর একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপসিল ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়।

এছাড়া, রিটে উল্লেখ করা হয়—গত ১১ ডিসেম্বর ঘোষিত তপসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রুল জারি হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদনও করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here