কুড়িগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট অভিযোগ

কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের অপসারণ দাবি, জেলাজুড়ে তীব্র বিতর্ক

0
224
কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাঁর অবিলম্বে পদত্যাগ ও অপসারণের দাবি তুলেছে।

আন্দোলনকারীদের অভিযোগ, অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের সময় গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসক ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তারা দাবি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিসি হিসেবে নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে অভিনন্দন জানানো হয়। বিশ্ব হিন্দু মহাজোটের এক নেতার ফেসবুক পোস্টে “অভিনন্দন ও শুভ কামনা রইল দিদিভাই”—এমন মন্তব্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা আরও তীব্র হয়।

এদিকে আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা অন্নপূর্ণা দেবনাথ ফ্যাসিস্ট সরকারের দোসর এবং ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের মতে, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত ব্যক্তির হাতে প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকলে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আন্দোলনকারীরা বলেন, আসন্ন যেকোনো নির্বাচনে নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা নিশ্চিত করতে হলে তাকে অবিলম্বে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের পদ থেকে সরিয়ে দিতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here