কাঁঠালিয়ায় গণভোট সচেতনতায় ইএনওর উঠান বৈঠক

0
165
কাঁঠালিয়ায় ইএনওর উঠান বৈঠক / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।

এসময় স্থানীয় ভোটার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকারের গুরুত্ব এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here