পাবনা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পাবনা জেলার সুজানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভবানীপুর এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোরাফ আলী মোল্লা ও ইয়াকুব আলী, এবং পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য কুদ্দুস জোয়ারদ্দার, বিএনপি নেতা আসলাম সরদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চাঁদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাহ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জব্বার শেখ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রদল সদস্য আলামিন শেখ, ছাত্রনেতা শেখ রাফি, পিকে সাব্বির ও শেখ রুদ্রসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহ। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

