কাঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
154
ঝালকাঠির কাঠালিয়ায় (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মঠবাড়িয়া–কাঠালিয়া পাকা সড়কের ব্রিজ ঢাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে উপজেলার উত্তর নেয়ামতপুরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মনির হোসেন (৩৫)কে আটক করা হয়। তিনি হারুন অর রশিদ হাওলাদারের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (নিঃ) মো. আলমগীর হোসেন ও উপপরিদর্শক (নিঃ) মো. হারুনার রশিদ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here