কালিয়াকৈরে ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
213
কালিয়াকৈরে ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক ব্যবসায়ী ‘ইয়াবা আনোয়ার’ গ্রেফতার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক কারবার চালানো কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ইয়াবা আনোয়ার’কে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আনোয়ার দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার আশপাশের এলাকা পর্যবেক্ষণ করতেন। ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি এবং বাড়ি ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সে কার্যত একটি ‘ডিজিটাল নেটওয়ার্ক’ গড়ে তুলেছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকাবাসী অভিযোগ করেন, প্রযুক্তির এই অপব্যবহার ব্যবহার করে আনোয়ার ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করছিল, যা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।

সচেতন মহল মনে করছেন, প্রযুক্তিকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার নতুন ধরনের হুমকি সৃষ্টি করছে, যা দ্রুত প্রতিহত করা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, গ্রেফতারের মাধ্যমে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী বার্তা প্রদান করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here