কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে সৎ চাচার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

0
230
ঝালকাঠি থানা / ফাইল ফুটেজ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সামান্য টাকা হারানোকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় মাদ্রাসাছাত্রী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম লামিয়া আক্তার (১৪)। তিনি উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই মধ্যে ১৭০ টাকা হারানোর অভিযোগ তুলে লামিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লামিয়ার মা লিলি বেগমও গুরুতর আহত হন। মেয়েকে রক্ষা করতে গেলে তার মাথায় আঘাত লাগে। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, ১৭০ টাকা হারানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে লামিয়া গুরুতর আহত হয় এবং তাকে বাঁচাতে গিয়ে তার মা আহত হন। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা দায়ের বা গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, অভিযুক্ত জাকির খানের বড় ভাই ফারুক খান লামিয়ার মাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই সময় থেকেই লামিয়া তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করে পড়াশোনা করত। কিছুদিন আগে ফারুক খান মারা গেলে মা-মেয়ে ওই বাড়িতেই অবস্থান করছিলেন।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here