নিকলীতে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

0
236
নিকলীতে দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশমাতা, আপোষহীন গণতন্ত্রের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ ইং) নিকলী উপজেলায় আয়োজিত এই ধর্মীয় ও স্মরণানুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর–নিকলী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা সৈয়দ এহসানুল হুদা সাহেব।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর জীবন ছিল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের ইতিহাস। আমরা আজ তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শপথ নিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার।

বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন — ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল, নিকলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. কফিল উদ্দিন, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক কাজল ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইমদাদুল ইসলাম কোহিনুর, সদস্য সচিব রাসেল, সাইফুলসহ নিকলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয় এবং পরে দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ত্যাগ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here