সদরপুর সরকারি কলেজে অনার্স ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

0
441
ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ও ডিগ্রি শ্রেণির প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ও ডিগ্রি শ্রেণির প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে উৎসবমুখর আয়োজনের মাধ্যমে। আজ দুপুরে কলেজের একাডেমিক ভবনের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: এনামুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপই ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল, সৎ এবং মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আয়োজনের সভাপতিত্ব করেন নবীনবরণ কমিটির আহবায়ক মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা, নৈতিকতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা বজায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর সরকারি কলেজ শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষার্থীদের শিক্ষা ও আদর্শকে ধারণ করে ভবিষ্যতের পথে এগিয়ে চলার আহ্বান জানান।

শেষে বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here