যশোরে ডিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার লিটন গাজী

0
192
যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গাঁজা সহ লিটন আটক / ছবি - এই বাংলা

যশোর প্রতিনিধি :


যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। শনিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং প্রায় সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই বাবলা ও এএসআই নির্মল দাসসহ একটি দল অভিযানটি পরিচালনা করেন। পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় লিটন গাজীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তার শয়নকক্ষে বিশেষভাবে লুকানো স্থান থেকে অস্ত্র ও মাদকগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার লিটন গাজী (৩৮) মধুগ্রাম এলাকার নূর ইসলাম গাজীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, অস্ত্রগুলোর উৎস, পাচারের রুট এবং কোনও চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here