পিরোজপুরে সরকারি চাকুরিজীবী পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা

0
170

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড) এর বার্ষিক সাধারণ সভা শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী। সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এস এম আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এবং সদর থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম।

সভায় সরকারি চাকুরিজীবীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মক্ষেত্রে মানবিক মূল্যবোধের উন্নয়নে পরিষদের ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই সংগঠন সরকারি চাকুরিজীবীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও আরও শক্তিশালীভাবে কাজ করবে।

এ সময় পরিষদের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ শামসুদ্দোহাকে সভাপতি, মো. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. আখতারুজ্জামান রাজুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here