ইবি ক্যাম্পাসে গ্রীন ভয়েসের পলিথিনমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান

0
204
ইবি গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”— এই স্লোগান সামনে রেখে পলিথিনমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বটতলা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংগঠনের ইবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আল মোহিত, সাবেক সভাপতি এস. এম. সুইট, বর্তমান সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, মাজিদুল ইসলাম উজ্জ্বলসহ প্রায় পঞ্চাশজন সদস্য অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ক্রিকেট মাঠ, শাহ আজিজ হল, প্যারাডাইস রোড, জুলাই ৩৬ হল, ইবনে সিনা ভবন ও টিএসসি এলাকা ঘুরে ময়লা–আবর্জনা, পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র ও খাদ্যপ্যাকেট সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা মাস্ক, গ্লাভস ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করে পুরো কার্যক্রম পরিচালনা করেন।

লোক–প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার বলেন, “এ ধরনের কার্যক্রম আমাদের মধ্যে সচেতনতা বাড়ায়। অনেক সময় খাবারের উচ্ছিষ্ট কিংবা প্যাকেট যেখানে–সেখানে ফেলে দিই। পরিচ্ছন্নতা রক্ষায় আমরা কেউই দায়িত্বশীল নই। তাই সবাইকে সচেতন করতেই এই উদ্যোগ।”

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়; এটি দায়িত্ববোধ ও সচেতনতারও প্রশিক্ষণ কেন্দ্র। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা চাই একটি সবুজ ও টেকসই পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে।”

শাখা উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আল মোহিত বলেন, “পলিথিন পরিবেশের অন্যতম বড় ক্ষতিকর উপাদান। এটি মাটির উর্বরতা নষ্ট করে। সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে যেন তারা পরিবেশ রক্ষায় নিজেরা উদ্যোগী হয়।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here