ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের যুগির ডাঙ্গা এলাকা থেকে চারটি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ঠাকুরগঞ্জ ৫১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মুকুল ইসলামের নেতৃত্বাধীন একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় গরু বহনকারী নসিমন গাড়ির মালিক কালীগঞ্জ গ্রামের আমজাদুলের ছেলে মতিউর রহমান (মতি)–কে গরু ও নসিমনসহ আটক করা হয়। পরে তাকে ডিমলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
ঠাকুরগঞ্জ সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মুকুল ইসলাম জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মতিউরকে ঘটনাস্থল থেকেই আটক করা সম্ভব হয়।
ডিমলা থানার এসআই পরিতোষ রায় বলেন, আটক চোরাকারবারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

