ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের মতবিনিময়

0
150
ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠিতে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনকে স্বাগত জানিয়ে কাঠালিয়া উপজেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সভায় স্থানীয় উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, আইন–শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রমসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা, কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা বেগম, প্রেসক্লাব সভাপতি মাসউদুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, বিএনপি সভাপতি জালালুর রহমান আকন, জামায়াতে ইসলামীর আমির মাস্টার মজিবুর রহমান, শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, ইসলামী আন্দোলনের সভাপতি শামিম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইজিদুর রহমান শান্ত ও সাংবাদিক বাদল হাওলাদারসহ আরও অনেকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here