নাগরপুরে দলীয় মনোনয়ন কেন্দ্র করে বিএনপি প্রার্থী লাভলুর সংবাদ সম্মেলন

0
163
নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ‘উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন’ সংবাদ প্রতিবাদের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাছেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, শ্রমিক দল সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদল, ওলামাদল, তাতীদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে রবিউল আওয়াল লাভলু জানান, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের সুবাদে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি উল্লেখ করেন, ১৯৮৪ সাল থেকে সক্রিয় রাজনীতি, ছাত্রদলে দায়িত্ব পালন, মহসিন হলে নির্বাচিত প্রতিনিধি হওয়া, ৯০’র গণআন্দোলনে অংশগ্রহণ, বিএনপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনসহ দীর্ঘদিন ধরে নাগরপুর–দেলদুয়ারে মাঠে থেকে কাজ করেছেন।

তিনি বলেন, মনোনয়ন ঘোষণার পর হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা পাওয়ায় কিছু মনোনয়ন–বঞ্চিত ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর সংবাদ দলকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি।

লাভলু আরও বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে তিনি প্রতিটি এলাকায় গিয়ে জনগণের মাঝে প্রচারণা চালিয়েছেন। তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেষে তিনি জাতীয়তাবাদী শক্তির প্রতি এক হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here