কাঁঠালিয়ায় নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা

0
165

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠিতে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনকে স্বাগত জানিয়ে কাঁঠালিয়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার মজিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বায়জেদুর রহমান শান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।

বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে কাঁঠালিয়ার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার যেকোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রশাসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং জনগণের সেবা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here